👁 457 Views

কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি, মিজান মোল্লা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজান মোল্লাকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (৩০ আগস্ট) তাকে পটুয়াখালী  আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে বাউফল থানার এসআই খোর্শেদ আলীর নেতৃত্বে, পুলিশের একটি দল কালাইয়া বন্দরের বড়ডালিমা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। মিজান মোল্লা ১নং ওয়ার্ডের আফছার উদ্দিন মোল্লার ছেলে।
​স্থানীয় সূত্র জানায়, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে মিজান মোল্লা এলাকায় দোর্দণ্ড প্রতাপশালী সন্ত্রাসী ও মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
​এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ” মিজান মোল্লাকে রাজনৈতিক  মামলায় গ্রেপ্তার দেখিয়ে  পটুয়াখালী  আদালতে পাঠানো হয়েছে।