
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া ব্রীজ সংলগ্ন এলাকায় গাড়ী চাপায় আঃ বারী (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট) রাত সাড়ে সাতটায় (পলাশবাড়ী- গাইবান্ধা) সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ বারী পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে বলে জানা যায়।
স্থানিয়রা জানায়,পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সাকোয়া ব্রীজ সংলগ্ন স্থানে অজানা কোন একটি গাড়ী আঃ বারীকে চাপা দিয়ে চলে যায়। এসময় উক্ত রাস্তা দিয়ে চলাচলকারী এক অটোরিকশা চালক আঃ বারীকে গুরুত্বর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।