👁 277 Views

সেনবাগে হাসপাতাল থেকে নিখোঁজের ৪ দিন পর  বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী  প্রতিনিধি:  নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নিখোঁজ হওয়ার চার দিন পর আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সেনবাগ পুলিশ।
সোমবার সন্ধ্যায় সেনবাগ থানা পুলিশ পৌর শহরের পূর্ব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট সংলগ্ন বিন্নাগুনি ফজল ব্যাপারী বাড়ির একটি ময়লার বাগাড় থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত আবুল কাশেম উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের রমিজ উদ্দিন ব্যাপারী প্রকাশ চুন ব্যাপারী বাড়ির নুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম কয়েক দিন আগে সেনবাগ পৌর এলাকায় বিন্নাগুনি গ্রামের বড়বোর শরিফা খাতুনেরবাড়িতে ভেড়াতে এতে অসুস্থ হন। এরপর তাকে সেনবাগ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ভর্তি থাকা অবস্থায়  আবুল কাশেম হাসপাতাল থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে আত্বীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে না পেয়ে পৌর শহর সহ আশপাশ্বে মাইকে নিখোঁজের প্রচাররনা চালানো হয়। এরপর সন্ধ্যায় তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার জানান, আজ সন্ধ্যায় একটি ময়লাযুক্ত ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার  সকাল  ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
হাসপাতাল থেকে রোগি নিখোঁজের বিষয়ে জানতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) মোঃ কামাল উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি জানান-গত ১৭ জুলাই থেকে তিনি ছুটিতে রয়েছেছেন। তাই তিনি বিষয়টি সম্পের্ক অবহিত নয় ।
এব্যাপারে সেনবাগ উাপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার রাদিয়া আফরোজের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।  তাই তার বক্তব্য নেওয়া সম্বভ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *