👁 469 Views

২০ টাকার প্রলোভন দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি।।  পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল খান (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মধ্যরাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, কলাপাড়া শহরের এতিমখানার বাসিন্দা অভিযুক্ত সাইদুল কয়েকদিন আগে কলোনী এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। গত শুক্রবার সন্ধ্যায় সে ওই শিশুকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে তার শ্বশুর ও ওই শিশুর ঘরের মধ্যবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষন চেষ্টা চালায়। পরে তাকে ২০ টাকা দেন এবং বিষয়টি কাউকে জানালে তাকে মারধরের হুমকি দেয়। ওই শিশু টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয় জানতে চাইলে সে ধর্ষন চেষ্টার বিষয়টি খুলে বলে। স্থানীয়রা বিষয়টি মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তিনি স্বজনদের পরামর্শে থানায় মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই শিশুকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *