👁 366 Views

নাটোরে বিআরটিসি বাস চাপায় স্কুল শিক্ষক নিহত

নাটোর প্রতিনিধি   নাটোরের বগুড়া-নাটোর মহাসড়কের ডাল সড়কে বিআরটিসি বাস চাপায় মোঃ রমিজুল করিম নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। নিহত রমিজুল করিম নাটোরের সিংড়া উপজেলার কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই এলাকার মৃত রজব আলীর ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক রমিজুল করিম মোটর সাইকেলে নাটোর শহর থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসার একটি বিআরটিসি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *