👁 541 Views

দিনাজপুর ৬ আসনে নবনির্বাচিত এমপি ডা.এ জেড এম জাহিদ হোসেনকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রার্থী আনোয়ারুলল ইসলাম।

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমির মোঃ আনোয়ারুল ইসলাম দারিপল্লা । তিনি জানান, রাজনৈতিক এই কালচার আগামীদিনের রাজনীতির জন্য ভালো কিছু বয়ে আনবে বলেন জানন। ডা.এ জেড এম জাহিদ হোসেন ধানের শীষ মার্কা ২০৫,১১৮ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বদ্বী মোঃ আনোয়ারুল ইসলাম দারিপল্লা মার্কা পেয়েছেন ১৯০,৭০৩ ভোট । প্রার্থীর চেয়ে ১৪,৪১৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেন ধানের শীষ মার্কা। বেসরকারি ফলাফলে দেখা যায়, ১৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে ডা. জাহিদ হোসেন বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হয়েছেন। বিজয় ঘোষণার পর থেকে চার উপজেলার নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ডা. জাহিদ হোসেন তাঁর সহধর্মিণীকে সাথে নিয়ে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করেন। স্থানীয় নেতৃবৃন্দ এই জয়কে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *