👁 139 Views

আমাকে এমপি সম্বোধন করতে হবেনা, ভাই বলে ডাকবেন বিএনপির এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান।।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-১আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেছেন আগামী ১২ফেব্রুয়ারীর নির্বাচনে জনগনের ভোটে আমি নির্বাচিত হলে আমাকে এমপি সম্বোধন করতে হবেনা। সবাই আমার ভাই আমি আমার নিজ নির্বাচনী এলাকায় আপনাদের ভাই হিসেবেই থাকতে চাই। আমার কাছে আসতে কোন প্রটোকল থাকবেনা সবার জন্য আমার দরজা সর্বক্ষন খোলা থাকবে ইনশাআল্লাহ।
শনিবার বিকেল সাড়ে ৪টায় সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন বিএনপি কতৃক আয়োজিত তিলনা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন। তিলনা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা বিএনপির সভাপতি, রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, মোখলেছুর রহমান মুকুল প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান চলাকালে হাজারো বিএনপির সমর্থক ধানের শিষের স্লোগানে মাঠ সারাক্ষন মুখরিত করে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *