👁 178 Views

আমাদের যারা গালি দেয়, বিনিময় আমরা তাদের সালাম দেই: ছাগল বিতরণ অনুষ্ঠানে ড. মাসুদ (এমপি)

মোঃ রিয়াজ (বাউফল) প্রতিনিধি।।পটুয়াখালীর বাউফলে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই।”
শুক্রবার বিকেলে উপজেলার আদাবাড়িয়া এলাকায় জাকাত “ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি অসহায় পরিবারের মাঝে ছাগল উপহার বিতরণ করা হয়।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ছাগল তুলে দেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, “গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ড. আশরাফ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এস এম আলামিন ফয়েজী। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত। পবিত্র আল-কোরআনে প্রায় ৮০ বার জাকাতের কথা উল্লেখ করা হয়েছে। তাই জাকাত আদায়ের বিষয়ে আমাদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, “আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই। শুধু ইসলামের কথা বলার কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কেও নানা কটূক্তি শুনতে হয়েছে। তাঁকে পাগল বলেও আখ্যায়িত করা হয়েছিল।”
তিনি বলেন, সে তুলনায় আমি অনেক পিছিয়ে আছি। যারা আমাকে সমালোচনা করে, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তারা যত বেশি গালাগালি করবে, আমরা তত বেশি রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণের চেষ্টা করব।
ড. মাসুদ আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে কথা বলা নাকি বাজেটের জন্য সুর নরম করা—কোনটি বেশি জরুরি? আমার কাছে সবচেয়ে জরুরি হলো অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তার পাশাপাশি সমাজ থেকে অন্যায় দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার আগেও এ প্রতিষ্ঠান বাউফলে জাকাত কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানে আদাবাড়িয়া থেকে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *