
ঘোড়াঘাট, প্রতিনিধি:-
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টা গৃহস্থের চিৎকারে ব্যর্থ হয়েছে চোর। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর গণধোলাইদিয়ে পুলিশে সোপর্দ করেছে ।
বৃহস্পতিবার (২জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নূর ইসলাম তাঁর বসতবাড়ির ছাপড়া ঘরে তিনটি গরু বেঁধে রেখে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে ঢুকে গরুগুলো চুরি করার চেষ্ঠা করেন। শব্দ পেয়ে নূর ইসলামের ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুই যুবককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নূর ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।