👁 190 Views

ধামইরহাটে নতুন জামা কাপড় কিনে দিয়ে অসহায় বৃদ্ধের দাবি পূরণ করলেন এস আই উজ্জল মিয়া

মোঃ আবু মুছা স্বপন, ধাম‌ইরহাট নওগাঁ

নওগাঁর ধাম‌ইরহাটে অসহায় বৃদ্ধের দাবি পূরণ করে মার্কেট থেকে নতুন জামা কাপড় কিনে দিলেন ধাম‌ইরহাট থানার এক মানবিক পুলিশ কর্মকর্তা। অসহায়ের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে ধাম‌ইরহাটে মানবিক পুলিশ হিসেবে এক অনন্য নজির স্থাপন করেছেন ধামইরহাট থানার সাব ইন্সপেক্টর (এস আই) উজ্জ্বল হোসেন। অসহায় ব্যক্তি তার দাবি ছিল নামাজ পড়ার জন্য নতুন একটি জামা কাপড়। পরনে যেটা ছিল সেটা নামাজ পড়ার উপযুক্ত ছিল না অনেক দিনের পুরনো জামা কাপড়। থানায় দায়িত্ব পালনকালে আজ ২৯ মার্চ (রবিবার) সকালে মালাহার গ্রামের জনৈক এক অসহায় ব্যক্তি নিজের পুরনো কাপড় দেখিয়ে তা নামাজ পড়ে উপযুক্ত নয় বলে জানান মানবিক পুলিশ কর্মকর্তা এসআই উজ্জ্বল মিয়াকে। ভুক্তভোগির আকুতি শুনে তাৎক্ষণিকভাবে ধাম‌ইরহাটে থানার সামনে জেনান ট্রেড সেন্টারে একটি আধুনিক বস্ত্র বিতানে গিয়ে নতুন লুঙ্গি জামা সহ পরনের প্রয়োজনীয় পোশাক ক্রয় করে তার হাতে তুলে দেন। নতুন জামা কাপড় পেয়ে অসহায় ওই বৃদ্ধ আবেগে আপ্লূত হয়ে পড়েন। আপনি বলেন, পুলিশ বাহিনীতে এমন ভালো মানুষ আছেন তা আমার জানা ছিল না। সত্যি তিনি একজন ভালো মনের মানুষ, নিজের সন্তানরাও খরচ করতে চিন্তা ভাবনা করে কিন্তু পুলিশ এই কর্মকর্তা শোনা মাত্র আমাকে নতুন কাপড় কিনে দিয়েছে।

মানবিক পুলিশ কর্মকর্তা এস আই উজ্জল মিয়া বলেন, একজন মানুষ হিসাবে ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমি আমার ক্ষুদ্র দায়িত্ব পালন করেছি মাত্র, কিছু অর্থ ব্যয় করে অসহায় মানুষের মহামূল্যবান খুশি উপহার পেয়েছি, এটি তো সবচেয়ে বড় বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *