👁 272 Views

ময়মনসিংহে পরীক্ষা শুরুর চার ঘন্টা আগে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরুর চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ ভবনে এ ঘটনা ঘটে।

নিহত তিশা সরকার (১৮) বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিশার বৃহস্পতিবার থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। মরদেহের সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *