
পঞ্চগড় : পঞ্চগড় তেতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে সুপেয় পানি পেতে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৩০জুন) দুপুরে তেতুলিয়া উপজেলা তিরনইহাট ইউনিয়নে ভূমি হস্তান্তর কর ১(এক) শতাংশ অর্থ্যায়নে তিরনই হাট ইউনিয়ন পরিষদের ৯টি ওয়র্ডের ৩৭ টি টিউবওয়েল ৩৭টি অসহায় পরিবারের মাঝে তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন।

উপকারভোগিরা বলেন,আমরা গরীব মানুষ দীর্ঘদিন থেকে টিউবওয়েল না থাকায় অনেক কষ্ট করে দিন যাপন করেছি আজ টিউবওয়েল পেয়ে অনেক খুশি।
এসময়,তিরনই হাট ইউনিয়ন পরিষদের সচিব আলিউল ইসলাম, ইউপি সদস্য,নাসিমা ইয়াসমিন,সদস্য আশরাফুল ইসলম সহ অনেকে উপস্থিত ছিলেন।