
ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামে গত রোববার (২৮ জুন) রাতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে দুইজনকে আটক ও গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তারা হলেন ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের আবদুর রশিদের ছেলে আলমগীর হোসেন (২৫) এবং ডাকাতিয়া ইউনিয়নের ঢালুয়াপাড়ার মাইন উদ্দিনের ছেলে মো. ইকবাল হোসেন (২৬)।
থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গত রোববার (২৮ জুন) ঘটনার রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামের ওয়াইজ উদ্দিনের বাড়ির কাছের পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার খোলে নিচ্ছিল একদল চোর। ওই সময় ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা আলমগীর হোসেন (২৫) এবং মো. ইকবাল হোসেন (২৬) দুজনকে ধরে গলধোলাই দেয়। পরে তাদেরকে পুলিশে দেয়া হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে মামলা প্রক্রীয়াধিন।