
মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ৩ হাজার ৮ শত প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় খরিপ মৌসুমে ক্ষূদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ,শাক-সবজি, রোপা আমন ও মরিচ ফসলের বীজ রাসয়নিক সার ও অন্যান্য উপকরন এবং লেবু ও বৃক্ষরোপন কর্মসুচির চারা, জৈব সার ও অন্যান্য উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষনের এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
ধামইরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৮ জুন বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদের সামনে বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ পারভেজ। তিনি কৃষকদের উদ্দেশ্য করে প্রদত্ত উপকরন সঠিক কাজে লাগাতে তাদের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, মাহফুজার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর রাব্বি, উপসহকারি কৃষি উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,” রোপা আমন মৌসুমে ৩ হাজার ৮ শত কৃষকের মাঝে প্রত্যেককে উচ্চ ফলনশীন ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার সরবরাহ করা হচ্ছে।