👁 196 Views

পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি : একজন আটক

বার্তা সংস্থা পিপ (পাবনা) :  পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দান বাক্স ভেঙ্গে চুরি হওয়া টাকা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মৃদুল হোসেন (২৪) আশ্রম সংলগ্ন হেমায়েতপুর বুদেরহাট এলাকার আব্দুল মান্নানের ছেলে।
হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান. গত বৃহস্পতিবার ভোর রাতে কে বা কারা আশ্রমের ভেতরে থাকা দান বাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ আশ্রমের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিক্তিতে মৃদুল হোসেনকে সনাক্ত করে।
শুক্রবার রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মৃদুল কে আটক করে। এ সময় তার কাছ থেকে চুরি করা কিছু টাকা উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা জানতে আটককৃত মৃদুল কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *