👁 430 Views

মধুখালীতে আগুনে পুড়ে নিঃস্ব ডেকরেটর ব্যবসায়ী

শাহজাহান হেলাল,মধুখালী( ফরিদপুর) প্রতিনিধি ২৫ জুন ২০২৬খ্রি. বৃহস্পতিবার : ফরিদপুরের মধুখালীতে এক ভয়াবহ আগ্নিকান্ডে লিটন ডেকরেটর ব্যবসায়ীর ডেকরেটরের যাবতীয় সামগ্রী পুড়ে ভস্ম হয়ে গেছে। ২৪ জুন ২০২৬খ্রি.বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে উপজেলার মধুখালী ওমরআলী সড়কের থানার সামনে চন্দনা নদীর পাড়ে সেতু সংগ্ন লিটন ডেকোরেটরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দেড় ঘন্টার চেষ্টায় মধুখালী ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ডেকোরেটরের সব সামগ্রী পুড়ে ভস্ম হয়ে যায়। আগুনে পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ডেকোরেটর মালিক সাবেক মধুখালী পৌর কাউন্সিলর মোঃআনিসুর রহমান লিটনের দাবী।

এলাকাবাসী, ডেকরেটর মালিক ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, তিন হাজার ২০০ বর্গ ফুট বিশিষ্ট ভিত(পোতা) পাকা, তিন ফুট উচু দেওয়াল দেওয়া সিমেন্টর খাম্বার সাথে টিন দিয়ে নির্মিত ছিল ওই ডেকরেটরের শোরুম কাম গুদাম ঘরটি। অগ্নিকান্ডের সময় ওই গুদামের দরজা বন্ধ ছিল, গুদামে কোন জানালা ছিল না এবং ওই সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। এর মধ্যে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার ও ডিফেন্স সার্ভিসের স্টেশন মাস্টার মো. রাশেদুল আলম বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। তবে ডেকোরেটরের  সামগ্রী সহজ দাহ্য বস্তু হওয়ায় এর মধ্যে সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, আগুন কিভাবে লেগেছে তা তাৎক্ষণিক ভাবে সনাক্ত করা যায়নি। কেননা ওই সময়ে গুদামের দরজা বন্ধ ছিল, ওই ঘরে কোন জানালা ছিল না এবং ওই সময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। তিনি বলেন, ডেকরেটরের মালিক দাবি করেছেন এতে তার এক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন কিভাবে লেগেছে এবং এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করার পর নিশ্চিত হওয়া যাবে।

“এ অগ্নিকান্ডে আমার এক কোটি টাকার ক্ষতি হয়েছে-দাবি করে  ওই ডেকরেটরের মালিক মধুখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অধিনে পশ্চিম খাড়াখোলা এলাকার বাসিন্দা  সাবেক কাউন্সিলর মোঃ আনিসুর রহমান লিটন (৫১) জানান, গত ২৭ বছরের চেষ্টায় তিল তিল করে তিনি এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এখন আমি নিঃস্ব।ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে আনিসুর রহমান জানান, আগুনে দুটি নসিমন, সহস্রাধিক চেয়ার, দুইশ টেবিল, চিনামাটির দুই হাজার প্লেট, শতাধিক সসপেন, ৪০ থেকে ৫০ লাখ টাকার কাপড়, আটশটি টিন, এবং আনুমানিক ১৫ লাখ টাকার ইভেন্ট সামগ্রী পুড়ে গেছে।তিনি বলেন আমার যাবতীয় বিনিয়োগ এ ডেকোরিটর ব্যবসার মধ্যে ছিল। আজ আমি সর্বশান্ত হয়ে গেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *