👁 382 Views

ধামইরহাট থানা পুলিশ কর্তৃক ১ মাদক ব্যবসায়ী ও ৩ মাদকসেবী গ্রেপ্তার

আবু মুছা স্বপন,  নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট 

নওগাঁর ধামইরহাটে পৃথক দুটি ঘটনায় ১ জন মাদক ব্যবসায়ী ও তিনজন মাদক সেবী সহ মোট ৪ জন গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমান জানান, পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া অদ্য ২০/০৬/২০২৬ তারিখ : ১১.২০ ঘটিকার সময় ধামইরহাট থানাধীন আমাইতারা বাজারস্থ জনৈক মোঃ শাহ জাহান আলী (২৮) পিতা- মোঃ হামিদুল ইসলাম এর মোবাইল শপ এন্ড সার্ভিসিং সেন্টার দোকানের সামনে ফাঁকা জায়গায়, আমাইতাড়া, ধামুইরহাট, নওগাঁ হতে মাদক ব্যবসায়ী মোঃ তুহিন (১৯) পিতা- মৃত মোশারফ হোসেন, মাতা- মৃত পপি, গ্রাম- কনাই, উপজেলা/থানা- ধামুইরহাট, জেলা -নওগাঁকে গ্রেফতার করা হয়।
পৃথক অপর ঘটনায় অদ্য ২০/০৬/২০২৬ তাং সময় ১৩.৫৫ ঘটিকায় ধামইরহাট থানাধীন দক্ষিণ চকযদু গ্রামস্হ (২ নং ওয়ার্ড পৌরসভা) মাদক দ্রব্য সেবন করা অবস্থায় আসামী ১। শ্রী রঞ্জিত মালি(৩৮) পিতা মৃত বিজয় মালী মাতা রবি মালী সাং মঙ্গলকোঠা,
২। শ্রী সুভাষ বাস ফোড়(৩২) পিতা মৃত গোপাল বাশফোড়,সাং দক্ষিণ চকযদু,৩। শ্রী রঞ্জিত দাস(৩৭),পিতা রাম জনম, মাতা রিনা রানী, সাং দক্ষিণ চকযদু, সর্ব থানা ধামইরহাট,জেলা নওগাঁদের কে মাদক সেবনরত অবস্থায় উপকরণ সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *