
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার বটতৈল মৌজার এস.এ খতিয়ান নং-৭২৯ এর অন্তর্ভুক্ত টাকি মারা মাঠের প্রায় ২৭ বিঘা জমির সীমানা সরেজমিনে নির্ধারণ করা হয়েছে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ওয়ারিশগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই জমির মালিকানা ও সীমানা নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল। পরবর্তীতে স্থানীয় মান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমিটির সীমানা চিহ্নিত ও নির্ধারণ করা হয়। উপস্থিত ব্যক্তিরা জমির প্রকৃত অবস্থান ও সীমারেখা পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জমিটির মূল মালিকদের ওয়ারিশগণ দুইটি পরিবারের অন্তর্ভুক্ত।
দিরাজতুল্লা প্রামানিকের ওয়ারিশগণ:
মৃত আফিলদ্দিন প্রামানিক, মৃত কুলসুম নেছা, মৃত পেরন নেছা, মৃত তফিলউদ্দিন, মৃত মতিয়ার রহমান, মৃত ইয়াকুব আলী, মৃত ওয়াছেল উদ্দিন, মৃত হবিবুর রহমান, মৃত ইউনুছ আলী, মৃত মরিয়ম নেছা, মৃত সরিয়ম নেছা এবং মৃত খলিলুর রহমান প্রামানিকের উত্তরাধিকারীরা।
ভাদু প্রামানিকের ওয়ারিশগণ: মৃত রমজান আলী প্রামানিক, মৃত রাবি নেছা এবং মৃত সাবি নেছার উত্তরাধিকারীরা।
ওয়ারিশদের দাবি, এস.এ খতিয়ানভুক্ত এই ২৭ বিঘা জমি তাদের পৈতৃক সম্পত্তি এবং আইন অনুযায়ী প্রত্যেকের প্রাপ্য অংশ নিশ্চিত করা উচিত। তারা জানান, স্থানীয়ভাবে সীমানা নির্ধারণের মাধ্যমে জমির প্রকৃত অবস্থান স্পষ্ট হয়েছে, যা ভবিষ্যতে যেকোনো বিরোধ নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা রাখবে।
এদিকে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, জমি সংক্রান্ত যেকোনো বিষয় আইন ও নথিপত্রের ভিত্তিতে নিষ্পত্তি হলে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে।