👁 282 Views

পার্বতীপুর লোকোশেডে ডিজেল চুরির অভিযোগ, ৯ রেলকর্মী সাসপেন্ড

দিনাজপুর, পার্বতীপুর, ; পার্বতীপুর রেলওয়ে লোকোশেড থেকে প্রতিদিন প্রায় ১০ লিটার ডিজেল চুরির অভিযোগে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় ৯ জন রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লোকোশেডের জ্বালানি খরচের হিসাবে গড়মিল দেখা যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিজেল চুরির বিষয়টি ধরা পড়ে। অভিযোগ ওঠে, লোকোমোটিভে সরবরাহের কথা বলে ডিজেল বের করে কালোবাজারে বিক্রি করা হতো।
ঘটনার পর রেল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সাসপেন্ড হওয়া কর্মীদের মধ্যে চালক, সহকারী ও তদারকির দায়িত্বে থাকা কর্মী রয়েছেন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ের জ্বালানি চুরি রোধে পার্বতীপুরসহ সব লোকোশেডে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *