👁 363 Views

নবাবগঞ্জে ৩০ টাকা দরে ওএমএস চাল বিক্রি উদ্বোধন

ঘোড়াঘাট প্রতিনিধিঃ-দিনাজপুরের নবাবগঞ্জে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে সুলভ মূল্যে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলার মহিলা কলেজ মোড় ও রামপুর বাজারে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। উদ্বোধনকালে তিনি বলেন, “বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে এবং নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে সরকার এই ওএমএস কার্যক্রম পরিচালনা করছে। স্বচ্ছতার সাথে যেন সাধারণ মানুষ এই সেবা পায় সেদিকে কঠোর নজরদারি থাকবে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোফাখ খারুল ইসলাম জানান, ওএমএস কার্যক্রমের আওতায় একজন ভোক্তা প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। সাপ্তাহে নির্দিষ্ট নির্ধারিত দিনে ডিলারদের মাধ্যমে এই চাল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রথম দিনেই সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য দেখা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *