👁 69 Views

সাঁথিয়ায় স্কুল ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন দোকান,বাড়ীঘর ভাংচুর,অগ্নিসংযোগ

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় স্কুল ছাত্রীর শ্ল¬ীলতাহানির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। এসময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আবুল কাশেমের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। রোববার(১৪জুন) আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সামনে আতাইকুলা-সুজানগর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন করা হয়।ভুক্তভোগী শিক্ষার্থী সাঁথিয়া উপজেলার আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।অভিযুক্ত আবুল কাশেম আড়িয়াডাঙ্গী গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।আতাইকুলা থানা পুলিশ খবর পেয়ে পরিস্থিতি শান্ত করে এবং এলাকায় পুলিশী পাহারা জোরদার করা হয়েছে।।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ১১জুন বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলার আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রী(১৩)স্কুল ছুটি হলে বাড়ী যাচ্ছিল।এ সময় আড়িয়াডাঙ্গী বাজারের মুদি দোকানী আবুল কাশেম ওই ছাত্রীকে জোর পূর্বক দোকানে নিয়ে শ্লীলতাহানি করে। পরে ভূক্তভোগী ওই ছাত্রী বাড়ী গিয়ে তার মাকে ঘটনা খুলে বলে।ওইদিন ছাত্রীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন।গত দুই দিন ছুটির পর রোববার বিদ্যালয় খুললে শিক্ষক,ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী আবুল কাশেমের বিচার দাবীতে মানববন্ধন করেন।মানববন্ধনে তার ফাঁসিসহ দৃষ্টামূললক শাস্তি দাবি করেন।

এ সময় বিক্ষুব্ধ জনতা আড়িয়াডাঙ্গী বাজারে আবুল কাশেমের মুদী দোকান ও তার বাড়িতে আগুন দেয়।এছাড়াও বাচ্চুর চায়ের দোকান,কাশেমের অপর ভাই মাসুদ ও সাদ্দামের বাড়ী ও প্রতিবেশী সজীবের বাড়ি ভাংচুর করে এবং কাশেমের আত্মীয় শাকিলের মাইক্রোবাস ভাংচুর করে বলে অভিযোগ উঠেছে।

আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফাজুল হোসেন জানান,তার ছাত্রীর শ্ল¬ীলতাহানির বিচার দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। শিক্ষার্থীরা মানববন্ধনে অভিযুক্তের দৃষ্টন্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবী করেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভূক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার(১১জুন)থানায় মামলা করেছেন।আসামি পলাতক রয়েছে এবং তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *