👁 167 Views

ঘোড়াঘাটে কৃষি, প্রাণিসম্পদ ও উদ্ভাবন খাতে বিভিন্ন উপকরণ বিতরণ করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন মাননীয় মন্ত্রী

ঘোড়াঘাট, প্রতিনিধি
দিনাজপুরের, ঘোড়াঘাটে দিনের শুরুতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে গরুর খাদ্য বিতরণ করা হয়।

শুক্রবার (১২ জুন) কৃষি, প্রাণিসম্পদ ও উদ্ভাবন খাতের উন্নয়নকে এগিয়ে নিতে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।

এরপর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। একই স্থানে ২০২৫-২৬ অর্থবছরে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ভার্মিকম্পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ভার্মিকম্পোস্ট সেপারেটর বিতরণ করা হয়।

এদিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “ঝঃধৎঃঁঢ়, ঝপরবহপব চৎড়লবপঃ ধহফ ওহহড়াধঃরড়হ ওফবধ ঝযড়পিধংরহম চৎড়মৎধস” অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল স্টাইপেন্ড/সাপোর্ট স্কিম (ঊঊঝঝ), উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক ধারণা উপস্থাপন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আব্দুল-আল-মামুন কাওসার শেখ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), ঘোড়াঘাট। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, উদ্যোক্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্পসমূহ পরিদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *