
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি।ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ২লক্ষ ৪০হাজার টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, আটক করেছে।
২৯ বিজিবি সুত্রে জানা যায়, আজ২৭ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ খানপুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ২লক্ষ ৪০হাজার।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান।