
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ধাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এর প্রতিপাদ্যকে সামনের রেখে বোদা ” স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” উপজেলা পর্যায়ের উদ্বোধন হয়েছে|
শুক্রবার (১২ জুন) সকালে বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে সরকারী এডুকেশনাল ইক্সিলেন্স সাপোর্ট এক্সিলেন্স স্কিম, এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সারাদেশের ন্যয় বোদায় উপজেলা পর্যায়ে তরুণ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এই বিশেষ প্রদর্শনীর উদ্বোধন, প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা সহকারী কমিশনার (ভূমি) (অ:দা) আব্দুল্লাহ বিন জিয়া|
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ধনেশ^র চন্দ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ| দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের ˆতরি করা চমৎকার সব বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির উদ্ভাবনী আইডিয়া অতিথিদের সামনে তুলে ধরে|
অতিথিরা শিক্ষার্থীদের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তাদের নতুন নতুন সমাজোপযোগী ও পরিবেশবান্ধব উদ্ভাবন দেখে ভূয়সী প্রশংসা করেন| পরে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়|
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ বিন জিয়া বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলার গুরুত্ব অপরিসীম| শিক্ষার্থীদের এই খুদে উদ্ভাবনগুলোই আগামী দিনে দেশের বড় বড় সমস্যার প্রযুক্তিগত সমাধান এনে দেবে|