👁 411 Views

সিরাজগঞ্জের ৬টি আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হলেন সাইদুর রহমান বাচ্চু 

সিরাজগঞ্জ প্রতিনিধি  :  সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ)সহ জেলার ৬টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচন পরিচালনার জন্য প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত এক পত্রে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাবো।  প্রতিটি আসনে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *