👁 328 Views

বগুড়ার কাহালুতে বিদ্যুৎপৃষ্টে স্বামী- স্ত্রীর মর্মান্তিক মৃত্য।।

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার ০৪/০৬/২০২৬ বিকেল সাড়ে ৩ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী -স্ত্রী বৃদ্ধ আনোয়ার হোসেন (৭০) তার স্ত্রী রমিছা বেগম (৬০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত আনোয়ার হোসেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী গ্রামের মৃত কুড়ানু তালুকদারের পুত্র। জানা যায়, মৃত আনোয়ার হোসেন প্রায় ২০ বছর পূর্বে কাহালু উপজেলার বেলঘরিয়া গ্রামে রমিছা বেগমকে বিয়ে করে বসবাস করে আসছিলেন।

তার মেয়ে খাতিজা খাতুন কে নাটোর জেলার বিয়ে দেন। তারা স্বামী স্ত্রী উক্ত বাড়িতে থাকতেন এমত অবস্থায় বিদ্যুতের দুর্ঘটনার শিকার হয়ে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *