👁 187 Views

ভোলায় পারিবারিক কবর স্থানে মায়ের পাশে রাষ্ট্রিীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি : ভোলার কৃতি শন্তান,ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। দুই দফা নামাজে জানাজা শেষে বিকালে তার গ্রামের বাড়ি কোড়ারিয়া গ্রামে পারিবারিক কবর স্থানের মায়ের পাশে সমাহিত করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে হেলিকপ্টারে তোফায়েল আহমেদের মরদেহ তার নিজ জেলা ভোলায় আনা হয়। এসময় প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে জোহরের‌ নামাজ শেষে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলের করুণ সুর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিকালে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তোফায়েল আহমেদের কোড়ালিয়া গ্রামের বাড়ির মাদ্রাসা চত্বরে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয় তোফায়েল আহমেদকে।
তোফায়েল আহমেদকে পুজি করে আওয়ামীলীগের একটি কুচক্রি মহল ভোলায় বিশৃংঙ্খলার চেষ্টা চালায়। শেখ হাসিনা বাংলাদেশে আসবে বলে শ্লোগান দিয়ে তারা বাংলাবাজারসহ ভোলার বিভিন্ন মহল্লায় বিক্ষোভ মিছিল করে। পরে বিএনপির সংগঠন যুবদল ও ছাত্রদল পাল্টা মিছিল করে।
এদিকে জানাজা চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।বরিশাল জোনের ডিআইজিসহ পুলিশ,নৌবাহিনী, কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা মাঠের বিভিন্ন পয়েন্টে অবস্থানে ছিলেন তারা। তার পরেও আওয়ামীলীগে মাঠের মধ্যে জয়বাংলা ম্লোগান দিয়ে উঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *