👁 452 Views

রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

রংপুর ব্যুরো: রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 সোমবার (তারিখ) সকাল সাড়ে ১১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন পরিচ্ছন্নতা কর্মীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নিখিলেন্দ্র গুহ রায়, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, পরিচ্ছন্নতা কর্মকর্তা নাঈম হাসান খান, হিরক হাবিবুর রহমানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

এসময় অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে।

 তিনি পরিচ্ছন্নতা কর্মীদের অবদানের প্রশংসা করে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *