👁 59 Views

কোরবানীর হাটের গরু দেখতে গিয়ে  সেনবাগ সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি ;;;  সেনবাগে কোরবানীর গরুর বাজারে গরু দেখতে গিয়ে  মোঃ সাকিব নামের (৮) বছরের এক নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নোয়াখালী-ফেণী ফোরলেইন মহাসড়কের সেনবাগের সেবারহাট বাজারের পশ্চিমে তিনপুকুরিয়া নামকস্থানে ওই দুর্ঘটনাটির ঘটেছে। নিহত সাকিব ৭নং মোহাম্মদপুর ইউপির মোহাম্মদপুর গ্রামের সুলতান মেম্বার বাড়ির মোঃ শাহাজাহান বেচুর ছেলে।
স্থানীয়রা জানান,শনিবার ছিলো সেবারহাট কোরবানী ঈদের গরুর বাজারের নির্ধারিত হাটবার। বিএকলে বাজার সংলগ্ন নোয়াখালী-ফেনী ফোর লেইন মহাসড়কে তিন পুকুরিয়া এলাকায়  গরুর হাট বসে। দুপুরে শিশু সাকিব গরু দেখতে সড়কে যায়। এসময় একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এব্যপারে যোগাযোগ করলে, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থল রয়েছে । অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *