👁 226 Views

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়াপটুয়াখালীতে  বিএনপির কর্মী সভা

পটুয়াখালী প্রতিনিধি।।  গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় গছানী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ দোয়া মোনাজাত ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আমিন হাওলাদারের সভাপতিত্বে ও বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন এর সঞ্চালণায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ্ আলম শানু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল মেলকার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই পঞ্চায়েত, ঢাকা দক্ষিণ মহানগর মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রাশেদ আকন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ছিদ্দিক আহম্মেদ মোল্লা বলেন, ইতিপূর্বে যে সমস্ত নেতাকর্মী দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, চর-বানিজ্য ও সালিশ বানিজ্য করেছেন তাদের বিএনপির কমিটিতে ঠাই হবেনা। বিএনপি নতুন করে ঢেলে সাজানো হবে। আপনারা দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দেয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *