👁 137 Views

ধামইরহাটে উপজেলার ৪০টি জুনিয়র বৃত্তির মধ্যে ২২টি নিয়ে শীর্ষে চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সকল বিদ্যালয়কে পিছিয়ে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছে ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ‘চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়’। ফলাফলে ধামইরহাট  উপজেলায় ট্যালেন্টপুল ও সাধারণ মিলিয়ে মোট ৪০ জন বৃত্তি পেয়েছে। যার মধ্যে ট্যালেন্ট পুলে ১৩ জন ও সাধারণ গ্রেডে ২৭ জন বৃত্তি পায়।
ফলাফল সমীকরণে ১৩টি ট্যালেন্টপুলের ৮টি এবং সাধারণ গ্রেডের ২৭টির মধ্যে ১৪টিতে স্থান দখল করে চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়।
এমন ফলাফলে ওই বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে এবং চকময়রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তারা নিজেদের ধন্য মনে করছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ধামইরহাটে বরাবরই এই বিদ্যালয়টি ভাল করে। পাশাপাশি সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়টিও অতীতের চেয়ে সম্প্রতি কালে ভাল ফল করছে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *