👁 353 Views

নেত্রকোনায় সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আছিয়া রহমান 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠনের পর এখন সর্বত্র আলোচনা চলছে সংসদের  ৫০টি সংরক্ষিত নারী আসন নিয়ে।
এদিকে চলতি রমজান মাসেই এসব নারী আসনের নির্বাচন হওয়ার আভাস দিয়েছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৭ (নেত্রকোনা জেলা) এর জন্য প্রার্থী হতে চান জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদিকা আছিয়া রহমান। আছিয়া রহমান সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আলী আকবর খান ছিলেন নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।
আছিয়া রহমান  ছাত্র জীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্ধুদ্ধ হয়ে বিএনপি রাজনীতিতে জড়িয়ে পরেন। পরবর্তী তিনি জেলা মহিলা দলের সদস্য, পর্যায়ক্রমে জেলা মহিলা দলের সদস্য সচিব, সাধারণ সম্পাদিকা ও সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেন। বিগত সময়েও তিনি সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থাকায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বমহলে তাঁর নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে।
মনোনয়ন প্রত্যাশী আছিয়া রহমান  বলেন, আমার পরিবার বিএনপির পরিবার। আমি সব সময় দলের একজন কর্মী হিসেবে প্রতিটি আন্দোলন সংগ্রাম রাজপথে ছিলাম। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম হুলিয়া নির্যাতনের শিকার হয়েছি। রাজনীতির পাশাপাশি নানা ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকান্ডে জনসাধারণের সাথে সম্পৃক্ত থেকে নিজের অবস্থান সুদৃঢ় করে তুলেছি। দল যদি আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দেয় তাহলে দলের আদর্শকে সমুন্নত রেখে জনগনের আশা আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে সর্বদা সচেষ্ট থাকব।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *