👁 403 Views

গাজীপুর-০৩ আসনের সংসদ সদস্য’,র পক্ষ থেকে শ্রীপুরবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মোঃ নজরুল ইসলাম

‎‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): ‎পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুর-০৩ (শ্রীপুর-গাজীপুর সদর একাংশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু-এর পক্ষ থেকে শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

‎​এক শুভেচ্ছা বার্তায় মোঃ নজরুল ইসলাম বলেন, “মাননীয় সংসদ সদস্য ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে আমি শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই। সংযম ও আত্মশুদ্ধির এই মাস আমাদের মাঝে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। রমজানের শিক্ষা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়, সেই কামনাই করি।”

‎​তিনি আরও বলেন, “সংসদ সদস্য মহোদয় শ্রীপুরের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এই পবিত্র মাসে আমরা সবাই যেন একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করি এবং উপজেলার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত কবুল করুন। সবাইকে রমজানুল মোবারক।”

‎​পরিশেষে তিনি সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *