👁 172 Views

বিদ্যুতের ওপর আরোপিত অতিরিক্ত চার্জ শিগগিরই প্রত্যাহার করা হবে -সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী 

সিরাজগঞ্জ প্রতিনিধি  দ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদ্যুতের ওপর আরোপিত অতিরিক্ত চার্জ শিগগিরই প্রত্যাহার করা হবে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে সুধীবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার পূর্বক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,গত ১৭ বছরে অনিয়ম ও ব্যাপক আর্থিক অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ খাত দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে ‘ক্যাপাসিটি চার্জ’ প্রদানের মাধ্যমে তৎকালীন প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিরা লাভবান হয়েছেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, বিদ্যুৎ জাতীয় উন্নয়নের প্রধান চালিকাশক্তি এবং বর্তমান সরকার ভঙ্গুর হয়ে পড়া বিদ্যুৎ খাত পুনর্গঠন ও রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে কাজ করছে।
এছাড়া তিনি সিরাজগঞ্জের এসএস রোডে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন, যাতে চাঁদাবাজি বন্ধ হয় এবং নির্ধারিত স্থানে ব্যবসায়ীদের স্থানান্তরের মাধ্যমে শৃঙ্খলাপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা যায়।
তিনি আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় সংঘর্ষ ও অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে বলেন।
এসময় তিনি সতর্ক করে  আরও বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, চাঁদাবাজ ও অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম,  জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্য কর্মকর্তা, সুধিজন ও দলের নেতাকর্মীবৃন্দ।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *