👁 354 Views

নাটোরে জুলাই স্মৃতি স্তম্ভে গভীর রাতে আগুন

নাটোর প্রতিনিধি : নাটোরে শনিবার গভীর রাতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। কে বা কাহারা আগুন দিয়েছে তা সনাক্ত করতে পারেনি পুলিশ। আর এঘটনায় নিন্দা জানিয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা। শনিবার ভোর রাত চারটার দিকে শহরের ভবানী গঞ্জ এলাকায় সরকারী পাবলিক লাইব্রেরীর সামনে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারন করা ভিডিও ফুটেজে দেখা গেছে মুখে সাদা রুমাল বেধে একজন যুবক জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যায়।
জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ জানান, নাটোরের জুলাই স্মৃতি স্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। বেস্টনি না থাকায় স্তম্ভটি অনিরাপদ। প্রশাসনকে নিরাপত্তার জন্য জানিয়েও কোন ব্যবস্থা নেয়নি তারা। আগুন দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দেশকে একটা গোষ্টি অস্থিতিশীল করার পায়তারা করছেন। এঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই আগুন নিভে যায়। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।