
মোঃ আমজাদ হোসাইন,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।এ প্রতিপাদ্য নিয়ে রংপুরের তারাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ/২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে তারাগঞ্জ উপজেলা পরিষদে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ দিদারুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, মেহেদী হাসান শিপু, রংপুর-২ এর সাংসদ প্রতিনিধি, আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, ধীবা রানী, ভেটেরিনারি সার্জন ( ভিএস) ডাঃ অভিজিৎ কুমার দেব,সমাজসেবা কর্মকর্তা, শাহ মাহমুদুল হক, এছাড়াও উপস্থিত ছিলেন ডেইরি ফার্ম এ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক,প্রমূখ-