👁 357 Views

নওগাঁর মান্দায় আম পাড়াকে কেন্দ্র করে পিটিয়ে  বৃদ্ধকে হত্যার অভিযোগ 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দার হাটোরে আম পাড়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে পিটিয়ে তৈয়বুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে হাটোর গ্রামে এ ঘটনাটি ঘটে।   আম নামানোর তুচ্ছ ঘটনার নিয়ে বিরোধের জের ধরে মান্দা উপজেলার ২ নং পরানপুর ইউপি’র হাটোর  গ্রামের বাসিন্দা তৈয়বুর রহমান এর ওপর হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। বর্তমানে এ ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের অভিযোগ, সুজাত, এমরান, সুমন, তাদের বাবা সৈয়ব আলীসহ আরও বেশ কয়েকজন মিলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য নেয়া হলে তার মৃত্যু হয়।
তবে ঘটনার প্রকৃত কারণ, কীভাবে মৃত্যু হয়েছে এবং কারা জড়িত এসব বিষয় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম   ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *