👁 475 Views

ভোলাকে ২টি জেলার সাথে একত্রিত করার জন্য সরকার কাজ করছে—ভোলায় প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর

ভোলা প্রতিনিধি : ভোলা জেলার উন্নয়নে দায়ীত্ব প্রাপ্ত গ্রহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি বলেছেন, সেত ুবিভাগের অধিনেও তত্ত্বাবধানে অগ্রাধীকার ভিত্তিতে ভোলাকে ২টি জেলার সাথে একত্রিত করার জন্য সরকার কাজ করছে। পরিকল্পনা করা হচ্ছে সহজ উপায়ে ভোলাকে বরিশালের সাথে দ্রুতসময়ের মধ্যে একত্রিত করা যায়।
মঙ্গলবার(২৪ নভেন্বর) সকাল ভোলায় বিশেষ আইন শৃংঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ খথা বলেন।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ডা.শামীম রহমান।

এ সময় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার (পিপিএম-বার), জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,ভিল সার্জন ডাঃ মনিরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,জন নিরাপত্তা নিশ্চিত করণ, , নৌ-পথে রুটেশন বিহিন লঞ্চ চলাচল, যাত্রী হয়রানী বন্ধ, মাদক সেবন,বিক্রি বন্ধ,অপরাধ প্রতিরোধ ও দমন,ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে ভোলা জেলায় নবনির্বাচিত যুবদলের নেতারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।