👁 151 Views

রংপুরে দীর্ঘ আট বছর পর বন্ধ হাসপাতাল পূনরায় চালু করেছে সিটি কর্পোরেশন- প্রশাসক মাহফুজ উন নবী ডন

রংপুর ব্যুরোঃ রংপুরে দীর্ঘ আট বছর বন্ধ থাকা হাসপাতালটি  প্রসূতি নারীদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে শহীদ আবু সাইদ মোমোরিয়াল হাসপাতাল নামে পূনরায় কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ ব্যস্ততম শহরের মাহিগঞ্জে বন্ধ থাকা হাসপাতালটি নতুন করে চালু হওয়ায় স্বস্তির ফিরেছে নগরবাসীর মধ্যে । তবে সপ্তাহে তিনদিন চিকিৎসা সেবা পেয়ে এলাকার মোট ৮টি ওয়ার্ডের জনমনে ফিরবে স্বস্তি এমনটাই প্রত্যাশা। এদিকে, সিটি করপোরেশন বলছে চিকিৎসা সেবার মান নিশ্চিত করেই পরবর্তীতে জনবলসহ ২০ শয্যায় উন্নীত করা হবে হাসপাতালটিকে।
আজ রোববার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় দীর্ঘ আট বছর পর বন্ধু হাসপাতালটি সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধন করেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন। উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে পূনরায় শুরু হলো হাসপাতালটির পথ চলা। প্রসূতি নারীদের চিকিৎসাসেবা ও প্রাথমিক চিকিৎসা দেয়া,প্রতিদিন শিশুদের টিকা সহ নারীদের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা পাওয়া যাবে এখানে। চিকিৎসা সেবা নিশ্চিত করতেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেয়া হয়েছে সব রকমের ব্যবস্থা। সপ্তাহে তিন দিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চিকিৎসা নিতে পারবেন রোগীরা।
নগরীর এই ব্যস্ততম শহরে দীর্ঘ আট বছর যাবৎ হাসপাতালটি বন্ধ থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল এলাকার সাধারণ মানুষ। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে ৫ টি ওয়ার্ডের প্রায় এক লক্ষ মানুষের। তবে মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় গাইনোকোলজি ও প্রসূতি বিশেষজ্ঞের মাধ্যমে এখন থেকে মিলবে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা। গর্ভবতী মায়েদের নিয়মিত চেক-আপ ও পরামর্শ  মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রসূতি ও গাইনো-সংক্রান্ত জটিলতার প্রাথমিক মূল্যায়ন ও চিকিৎসা সম্পূর্ণ সুলভ মূল্যে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।
প্রায় আট বছর বন্ধ থাকার পর চালু হলো এই হাসপাতাল। দীর্ঘসময় বন্ধ থাকা হাসপাতাল পুনরায় চালু হওয়ায় স্বস্তি ফিরেছে এই এলাকার জনসাধারণের মাঝে।
চিকিৎসা সেবা নিতে আসা আকলিমাসহ কয়েকজন বলেন,বন্ধ থাকা হাসপাতালটি চালু হওয়ায় আমাদের সুবিধা হয়েছে। টাকা পয়সা খরচ করে এখন আর দূরে কোথাও যেতে হবে না চিকিৎসার জন্য। অল্প সময়ের মধ্যে এসে উনার চিকিৎসা নিতে পারব এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই হাসপাতালটি নিয়মিত যেন কার্যক্রম চলমান থাকে সিটি কর্পোরেশনের কাছে এটা আমাদের দাবি।
রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ পলাশ কুমার রায় জানান, ইপিআই,প্রসূতি ও শিশু স্বাস্থ্য সেবা,সহ সকল প্রাথমিক চিকিৎসা  নিশ্চিত করতে হাসপাতালের কার্যক্রম চলমান থাকবে।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, নগরীর পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত এই হাসপাতাল। এখানে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব সময় পাশে থাকবে রংপুর সিটি কর্পোরেশন। এই এলাকার সাধারণ মানুষের এর কথা চিন্তা করে হাসপাতালটি পূনরায় চালু করা হয়েছে।  অল্প সময়ের মধ্যে সঠিকভাবে যেন সেবা নিতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য। শহরের গোড়াপত্তন হওয়া মাহিগন্জ এলাকার মানুষের স্বাস্থ্য সেবা দোড় গোরায় পৌছে দেয়ার লক্ষ্যে চালু করা হয়েছে এই হাসপাতাল আগামী কয়েক মাসের মধ্যে ২০ শয্যা ও চিকিৎসক বৃদ্ধি করার আশ্বাস দেন  সিটি করপোরেশন প্রশাসক।
উল্লেখ যে, বিগত সময়ে হাসপাতালটি চালু করা হয়েছিল। কিছুদিন পর বন্ধ হয়ে যায়। আমরা এসব আর দেখতে চাই না। আবারো নগরীর মাহিগঞ্জ এলাকায় দীর্ঘ আট বছর পর বন্ধ হাসপাতালটি
চালু হলো। তবে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করে হাসপাতালটি পূনরায় চালু করায় আবারও স্বস্তির ফিরবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর।