👁 374 Views

চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি, হবিগঞ্জ :: হবিগঞ্জের চুনারুঘাটে মাদকদ্রব্য সেবন করে জনশান্তি ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ জুন) ২০২৬ তারিখে উপজেলার আলাপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের আটালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম (১৮)-কে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনশান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।