👁 247 Views

ঘোড়াঘাটে গোপন বৈঠক, নাশকতার পরিকল্পনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

 

ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপন বৈঠক, নাশকতার পরিকল্পনা এবং জননিরাপত্তা বিঘিœত করার অভিযোগে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জহুরুল ইসলাম (৫০) ও মোঃ জুয়েল বাবু (৪০)। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড জব্দের কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার খেতাব মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছেন। তারা সরকারি ও বেসরকারি স্থাপনার ক্ষতিসাধন, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে ঘোড়াঘাট থানার পুলিশের একটি দল রাত আনুমানিক ৯ টা ১৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড জব্দ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনায় উপজেলা ভাইস-চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু সহ মোট ৩৫ জনের নাম-ঠিকানা উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, আমার গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি নাশকতার পরিকল্পনা হচ্ছে। সে খানে আমরা অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করি বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছ। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।