👁 368 Views

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনা আলম মোল্লাহ নিহত

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধ ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মো: আলম মোল্লাহ  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকার পলাশ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলম উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবণকোঠা গ্রামের বাসিন্দা মরহুম হাসেম মোল্লার ছেলে ও হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা আকরাম মোল্লাহর বাবা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিডস্টোর উত্তর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন আলম। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো: খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে