👁 149 Views

বিরলে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। “কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর” শ্লোগানে দেশে চলমান নিষিদ্ধ লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জঙ্গিবাদী অপতৎপরতা এবং সম্মুখসারীর জুলাই যোদ্ধা, এনসিপি এবং ১১ দলীয় মনোনীত  সংরক্ষিত নারী আসনের এমপি তাবাসসুম এর বাড়ি জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি বিরল উপজেলা শাখার উদ্যোগে সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা কার্যালয় হতে মিছিল বের করে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বকুলতলা মোড়ে বক্তব্য রাখেন এনসিপি বিরল উপজেলা শাখার আহ্বায়ক আরাফাত আলী আপেল, সদস্য সচিব সবুজ রানা, জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হারুনুর রশিদ এবং যুগ্ম সদস্য সচিব আরশাদ হোসেন প্রমূখ।