
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে এসআরবি।
এরই ধারাবাহিকতায় অধিনায়ক, এসআরবি-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১২ নভেম্বর ২০২৬ তারিখ রাত ২০.০০ ঘটিকায় এসআরবি-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার, ডলি রানী সরকার এর নেতৃত্বে এসআরবি এর একটি আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন নাজিরপুর সাকিনস্থ মঈনুল ট্রেডার্সের সামনের পাকা রাস্তা হইতে অভিযান পরিচালনা করে পাবনা জেলার সদর থানার মামলা নং-৫৬ তারিখ ২০/০৯/২০২৬ জিআর-৬০৫/২১ (পাবনা) ধারা ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ৮(ক) ধারায় ০২ বছর সাজাপ্রাপ্ত ও ২,০০০/- টাকা জরিমানাসহ একজন আসামী ১। মোঃ মামুন মোল্লা (৪৮), পিতা- মৃত জলিল মোল্লা, সাং- নাজিরপুর হাটপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানার মামলা নং-৫৬ তারিখ ২০/০৯/২০২৬ জিআর-৬০৫/২১ (পাবনা) ধারা ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ৮(ক), পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-১২, সিপিসি-২ পাবনাকে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।