👁 61 Views

শ্যামা কালী পূজায় পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে এর মন্দির পরিদর্শন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ শ্রীশ্রী শ্যামা কালী পূজায় পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হিমাদ্রী শেখর দে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। ৮ নভেম্বর রবিবার রাত্রে শ্রীশ্রী শ্যামা কালী মায়ের পূজায় উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কৃষ্ণ পদ মন্ডল, পৌরসভা কেন্দ্রীয় পূজা মন্দিরের সভাপতি গৌতম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য এ্যাডভোকেট শিবু প্রসাদ সরকার, সাবেক শিক্ষক অখিল চন্দ্র সরদার, পৌর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মন্ডল, উপজেলা পূজা পরিষদ সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ ও ভূদেব মন্ডল। পরিদর্শন কালে তিনি পূজার সার্বিক বিষয়ে খোজ খবর নেওয়া সহ সুষ্ঠ, সুন্দর ও উৎসব মূখর পরিবেশে পূজা করার আহবান জানান।