👁 571 Views

ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার তথ্য সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ জাবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোয়েব মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪,  পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর -রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবং অভিবাসন, অধিকার ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা ও কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, উপদেষ্টা মো. মাহবুবুর রহমান, উপদেষ্টা আলহাজ্ব গাজী জহিরুল ইসলাম শাহীন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. আবদুর রব, বাংলাভিশনের জেষ্ঠ্য সাংবাদিক বদরুল আলম নাবিল, বিশিষ্ট শিল্পপতি সাইফুল মুরতজা জাকির, ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মো. জাকির হোসেন, কলাপাড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল শিকদারসহ জেলা- উপজেলা বিএনপি, অঙ্গ-সংগঠন এবং ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষ হয়।