👁 116 Views

সুজানগরে টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ঢাকতে যুবদল নেতার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার বানোয়াট অভিযোগ 

সুজানগর (পাবনা)প্রতিনিধি: নিয়মনীতি উপেক্ষা করে পছন্দের লোকদের ঠিকাদারী কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুপ্রভা রাণীর বিরুদ্ধে। এসব অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছেন তিনি।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে সুজানগর পৌর সুপার মার্কেটে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণীর অভিযোগের প্রেক্ষিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানান তিনি।
সিদ্দিকুর রহমান পিন্টু বলেন, সম্প্রতি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। ডাঃ সুপ্রভা রাণী দরপত্রে এমন শর্ত জুড়িয়ে দেন যে সুজানগর ও পাবনার উপযুক্ত লাইসেন্সধারী ঠিকাদারাও দরপত্র জমা দিতে পারেননি। এমনকি টেন্ডার যাচাই-বাছাই কমিটিও নিজের মতো করে করেন, নিয়ম থাকলেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে রাখা হয়নি। দরপত্র আহ্বানকারীরা সুপ্রভা রাণীর পরিচিত এবং তার স্বামীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, এইসব অনিয়ম-দুর্নীতি নিয়ে আমি শুধু তার কাছে জানতে চেয়েছিলাম, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু তিনি নিজের অনিয়ম ও দুর্নীতি ঢামাচাপা দিতে আমার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করেছেন। তিনি এমনিতেই নিয়মিত হাসপাতালে আসেন না। টেন্ডারে অনিয়মের পর তিনি ছুটিতে আছেন। অথচ তিনি গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন যে আমার জন্য নাকি তিনি হাসপাতালে যেতে পারেন না।
সংবাদ সম্মেলনে সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, এস এম রাসেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপিরষ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুপ্রভা রাণী বলেন, আমি কোনো ধরনের অনিয়ম করিনি‌। কেউ অভিযোগ করলে সেটা করতেই পারে, কিন্তু আমি অনিয়ম করেছি এটা প্রমাণ করুক। হ্যাঁ, আমি ছুটিতে আছি। আমি অফিসে যেতে পারছিনা বলেই তো ছুটিতে আছি।
ক্যাপশন:পাবনার সুজানগরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু।
সুজানগরে এবার আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত যুবনেতা জাহিদ বিশ্বাস
সুজানগর ( পাবনা) প্রতিনিধি: সুজানগরে এবার আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছে যুবদল নেতা জাহিদ বিশ্বাস। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২৬) সন্ধ্যায় পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ফাকিত পুর (সাতবাড়িয়া তারাবাড়ীয়া ললে পাড়া) নামক স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়।
জাহিদ বিশ্বাস ও স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার দিকে তার মাছের খামার উপজেলার মাছ পাড়া গ্রামের উদ্যেশে বাড়ি থেকে বের হয়ে  বিএনপি নেতা আহমদ আলী লাটু প্রামাণিকের ছেলে সাইদুল কে সাথে নিয়ে যাওয়ার পথে মধ্যে সাতবাড়িয়া তারাবাড়ীয়া ললে পাড়া জামে মসজিদ সংলগ্ন চায়ের দোকান থেকে তাদের চা খাওয়ার জন্য স্থানীয় কিছু লোকজন গতি রোধ করে। তাদের ডাকে সাড়া দিয়ে চা খাওয়ার জন্য বসে।এর কিছু ক্ষণের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি আহমেদ ফিরোজ কবিরের সমাজের প্রায় দুই থেকে আড়াই শ’ লোকজন বাঁশের লাঠি,হাসিয়া, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে দোকানের দিকে এগিয়ে আসতে দেখে ওখান থেকে চলে যাওয়ার জন্য সাইদুল কে মোটরসাইকেল চালাতে বলতেই দৌড়ে এসে বাঁশের লাঠি দিয়ে প্রথমে আঘাত করলেই মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে যায়। তখন এলোপাথাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে যায়। জ্ঞানহীন অবস্থায় এলাকায় নারী পুরুষ মাথায় ও মুখে পানি ঢাললে তার জ্ঞান ফিরলে। সন্ত্রাসীদের ভয়ে কয়েকজন তাকে কাঁধে করে মাঠের মধ্যে দিয়ে গিয়ে ভ্যান গাড়িতে তুলে দেয়। জাহিদ বিশ্বাস বর্তমান সুজানগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাহিদ বিশ্বাস ছোট বেলা থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সুজানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, বর্তমান পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই ঘটনায় সুজানগর উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা যুবদল ও পৌর যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ক্যাপশন: পাবনার সুজানগরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত যুবনেতা জাহিদ বিশ্বাস।