
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রত্যান্ত পল্লীতে এক প্রাথমিকের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫) নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার পুলিশ। পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ভাই আসাদুজ্জামান (৩২) ও আলোম হোসেন কে গ্রেপ্তার করেছে। এঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে রবিবার রাতে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। সোমবার (২৬ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শনে আসেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা ও পার্বতীপুর-ফুলবাড়ী (সার্কেল) দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ^াস। তিনি বলেন, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রয়াত বন্ধুর পারিবারিক বিরোধ মীমাংসা করতে চিরিরবন্দর থেকে ওই শিক্ষক সেখানে গিয়েছিলেন। এ ঘটনায় আসাদুজ্জামান ও আলোম হোসেন কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ওয়াদুদ বলেন, এ ঘটনায় নিহতের ছেলে চন্দন কুমার রায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত দুইজন গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার বেলা আড়াইটার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের নয় মোল্লাপাড়া গ্রামে মনোরঞ্জন রায় (৫৫) চিরিরবন্দর উপজেলার চকসুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারধরে নিহত হন। নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের চকসুকদেবপুর মালিপাড়ার অসীম চন্দ্র রায়ের ছেলে।