👁 77 Views

নরসিংদীর চানগাঁও মাদ্রাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নজরুল ইসলাম : নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের চানগাঁও নাজিমুদ্দীন ন্যাশনাল মহিলা দাখিল মাদরাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় জিপিএ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট (রবিবার) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাজিমুদ্দিন ন্যাশনাল মহিলা দাখিল মাদরাসার সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আহসান উল্লাহ্, আমদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান ও আব্দুল মতিন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু এবং আমদিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রমজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে নিয়মিত পড়ালেখার বিকল্প নেই। এ ধরনের অনুপ্রেরণামূলক অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে এবং ভবিষ্যতে আরও ভালো করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের এ সাফল্যের জন্য মাদরাসার শিক্ষক ও অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তারা। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *