👁 390 Views

বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শাখা চালুকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। শিক্ষার গুণগত মান উন্নয়নে ও ১৯৮৮ সালের ন্যায় বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শাখা চালুকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান মিলন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দেদীপ্ত সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন।
অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের জমিদাতা সদস্য মোস্তাফিজুর রহমান আক্কারুল, বিরল মহিলা ডিগ্রী কলেজ এর অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাসেত, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যাবস্থাপক মোতাহার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি আসাদুল হক হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনুর রশীদ রাজু, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক বেনজীর আলী বাবু, অভিভাবক সদস্য শাহ আলম মানিক, সমাজসেবক আইয়ুব আলী, বিরল প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, নির্বাহী সদস্য দিপঙ্কর রায়, সদস্য নুরে আলম সিদ্দিকী, এম এ কুদ্দুস, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নজরুল ইসলাম, ওয়াহেদুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন। সভায় শিক্ষার গুণগত মান উন্নয়নে ও ১৯৮৮ সালের ন্যায় বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শাখা চালুকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।